জগদীশ্বর

জগদীশ, জগদীশ্বর [ jagadīśa, jagadīśbara ] বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]।

জনৈক

জনৈক [ janaika ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন। [সং. জন + এক]। স্ত্রী. জনৈকা।

জগদীশ

জগদীশ, জগদীশ্বর [ jagadīśa, jagadīśbara ] বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]।

জনেক

জনেক [ janēka ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক (‘জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু’: বুদ্ধ)। [বাং.মতে জন + এক]।

জগদম্বা

জগদম্বা [ jagadambā ] বি. ১. পৃথিবীর মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + অম্বা]।

জনিত্র

জনিত্র [ janitra ] বি. উত্পাদকযন্ত্র (গ্যাসজনিত্র = gasplant)। [সং. √ জন্ + ইত্র]।

জগদ্‌গুরু

জগদ্গুরু [ jagad-guru ] বি. ১. পৃথিবীর গুরু; ২. পরমেশ্বর। [সং. জগত্ + গুরু]।

জনার্দন

জনার্দন [ janārdana ] বি. (‘জন’ নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]।

জগতী

জগতী [ jagatī ] বি. (স্ত্রী.) ১. পৃথিবী (জগতীতল); ২. পৃথিবীর মানুষজন; ৩. বৈদিক ছন্দোবিশেষ; ৪. ইহলোক। [সং. জগত্ + ঈ]।

জনাব

জনাব [ janāba ] বি. (সচ. মুসলমানদের মধ্যে প্রচলিত) সম্মানসূচক বা ভদ্রতামূলক সম্বোধন; মহাশয়। [আ.]।