জ জগদ্বরেণ্য জগদ্বরেণ্য [ jagadbarēṇya ] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]।
জ জগদ্বন্ধু জগদ্বন্ধু [ jagadbandhu ] বি. ১. পৃথিবীর বা সর্বজনের বন্ধু; ২. পরমেশ্বর। [সং. জগত্ + বন্ধু]।
জ জন্মান্তর জন্মান্তর [ janmāntara ] বি. অন্য জন্ম, পূর্বজন্ম (জন্মান্তরের প্রভাব); পরজন্ম (জন্মজন্মান্তরেও ভুলব না)। [সং. জন্ম + অন্তর]। জন্মান্তরবাদ বি. মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই মত; পুনর্জন্মবাদ।
জ জগদ্ধাত্রী জগদ্ধাত্রী [ jagaddhātrī ] বি. ১. পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]।
জ জন্মাধিকার জন্মাধিকার [ janmādhi-kāra ] বি. সহজাত অধিকার, যে অধিকার নিয়ে মানুষ জন্মায় (আমার জন্মাধিকার কে কেড়ে নেবে?)। [সং. জন্ম + অধিকার]।
জ জগদ্দল জগদ্দল [ jagaddala ] বিণ. ১. পৃথিবীকে দলন করে এমন; ২. নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। ☐ বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]।