জ জনন জনন [ janana ] বি. ১. জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়); ২. উত্পাদন; ৩. জন্ম, উত্পত্তি। [সং. √ জন্ + অন]। জননান্তর বি. জন্মান্তর। জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।
জ জওয়ান জওয়ান [ jōẏāna ] বি. ১. হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); ২. সেনাবাহিনীর যোদ্ধা। ☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান। [ফা. জবান]। জোয়ান দ্র।
জ জওজ জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।
জ জওজে জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।