জমাদার

জমাদার [ jamādāra ] বি. ১. উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; ২. হেড কনস্টেবল; ৩. ধাঙড়, মেথর বা কুলির সর্দার; ৪. প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); ৫. মেথর। [ফা. জমাদার্]।

জগ্ধ

জগ্ধ [ jagdha ] বিণ. ভূক্ত, ভক্ষণ করা বা খাওয়া হয়েছে এমন (‘জগ্ধতৃণ’: বিষ্ণু)। [সং. √ অদ্ + ত]।

জমাটি

জমাটি [ jamāṭi ] বিণ. জমাট, সরগরম (জমাটি আড্ডা)। [বাং. জমাট + ই]।

জগাতি

জগাতি [ jagāti ] বি. ১. শুল্ক আদায়কারী কর্মচারী; ২. বাধা, বিঘ্ন। [আ. যকাত্]।

জমদগ্নি

জমদগ্নি [ jamadagni ] বিণ. ১. অগ্নি ভক্ষণকারী; ২. ক্রোধী। ☐ বি. পরশুরামের পিতা। [সং. √ জম্ + অত্ + অগ্নি]।

জগাখিচুড়ি

জগাখিচুড়ি [ jagā-khicuḍi ] বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ। [সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]।

জমজমাট

জমজমাট [ jama-jamāṭa ] বিণ. জমজমে ও সেই কারণে আকর্ষণীয় হয়েছে এমন; সরগরম (জমজমাট আসর)। [হি. ঝমঝমানা]।

জগমোহন

জগমোহন [ jaga-mōhana ] বিণ. পৃথিবীকে মুগ্ধ করে এমন, জগন্মোহন। বি. ১. পৃথিবীকে মুগ্ধ করে এমন ব্যক্তি; ২. মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী স্হান; ৩. পুরীর জগন্নাথমন্দিরে যে স্হান থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করে। [বাং. জগ১ + সং. মোহন]।

জব্দ

জব্দ [ jabda ] বিণ. ১. নাকাল, নিগৃহীত, লাঞ্ছিত (তার পিছনে লাগতে গিয়ে নিজেই জব্দ হল); ২. পরাজিত, পরাভূত, দমিত (শত্রু জব্দ হয়েছে); ৩. বাজেয়াপ্ত (জামিন জব্দ); ৪. অধিকৃত (ভিটেমাটি জব্দ)। [আ. জব্ত্]।

জবুথবু

জবুথবু [ jabu-thabu ] বিণ. জড়ের মতো নিষ্ক্রিয় ও শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন (এই বয়সেই এমন জবুথবু হয়ে গেলে কী করে)। [তু. সং. জ়ড় + স্হবির]।