জ জবাবি জবাবি [ jabābi ] বিণ. ১. জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড); ২. জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)। [আ. জওয়াব + বাং. ই]।
জ জবাই জবাই [ jabāi ] বি. ১. মুসলমান রীতিতে কণ্ঠনালি ছিন্ন করে পশুবধ; ২. (আল.) হত্যা (‘এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই’: সূ. রা.)। [আ. জবহ্]।
জ জগন্ময়ী জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।
জ জগন্ময় জগন্ময় [ jaganmaẏa ] বিণ. বিশ্বব্যাপক। ☐ বি. পরমেশ্বর। [সং. জগত্ + ময়]। জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।
জ জগন্নিবাস জগন্নিবাস [ jagannibāsa ] বি. ১. যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; ২. শ্রীকৃষ্ণ; ৩. বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]।