জঙ্ঘা

জঙ্ঘা [ jaṅghā ] বি. ১. হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দেহাংশ; ২. ঊরু, জাং। [সং. √ হন্ (গত্যার্থে) + যঙ্ লুক্ + অ + আ]।

জম্বুক

জম্বুক [ jambuka ] বি. শিয়াল। [সং. √ জম্ + উ + ক]।

জঙ্গাল

জঙ্গাল [ jaṅgāla ] বি. বাঁধ, জাঙ্গাল। [সং. √ জঙ্গ্ + আল]।

জম্পতি

জম্পতি [ jampati ] বি. ১. স্বামী ও স্ত্রী; দম্পতি; ২. মিথুন, যুগল। [সং. জায়া + পতি]।

জঙ্গম

জঙ্গম [ jaṅgama ] বিণ. ১. গতিশীল; অস্হাবর; ২. প্রাণবিশিষ্ট। [সং. √ গম্ + যঙ্লুক্+ অ]।

জমিন

জমিন [ jamina ] বি. জমি (‘মানবজমিন রইল পতিত’: রা. প্র.)। [ফা. জমীন্]।

জঘন্য

জঘন্য [ jaghanya ] বিণ. নোংরা, কদর্য; ঘৃণিত, নীচ, হেয়। [সং. জঘন + য]। বি. জঘন্যতা।

জমানত

জমানত [ jamānata ] বি. জামিনস্বরূপ প্রদত্ত টাকা, জামিনের টাকা; জামিন। [আ. জমানত্]।

জঘন

জঘন [ jaghana ] বি. ১. স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ; ২. নিতম্ব; ৩. কোমর। [সং. √ হন্ + যঙ্লুক + অ]।