জ জরৎকারু জরৎকারু (জবত্কারু) [ jarat-kāru ] বি. পৌরাণিক মুনিবিশেষ, মনসাদেবীর পতি। [সং. জরত্ (জরাজীর্ণ) + কারু]।
জ জরজর জরজর [ jara-jara ] বিণ. ১. অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); ২. জীর্ণ; ৩. জারিত (নুনে জরজর); ৪. দুঃখে বা আনন্দে বিহ্বল (‘তার পুলকিত তনু জরজর’, ‘শোকে হিয়া জরজর’: রবীন্দ্র)। [সং. জর্জর]।
জ জয়পাল জয়পাল [ jaẏa-pāla ] বি. ১. ব্রহ্মা; ২. বিষ্ণু; ৩. বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়। [সং. জয় + √ পালি + অ]।
জ জজ জজ [ jaja ] বি. বিচারক, বিচারপতি। [ইং. judge]। জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)।