জলাশয়

জলাশয় [ jalāśaẏa ] বি. ১. জলের আধার; ২. নদী, পুকুর, ডোবা প্রভৃতি। [সং. জল + আশয় (=আধার)]।

জলদি

জলদি [ jaladi ] ক্রি.-বিণ. শীঘ্র, দ্রুত, তাড়াতাড়ি। [ফা. জলদ্]।

জলদগম্ভীর

জলদগম্ভীর [ jalada-gambhīra ] বিণ. মেঘের গর্জনের মতো গম্ভীর (জলদগম্ভীর কণ্ঠ)। [সং. জলদ + গম্ভীর]।

জরজেট

জর্জেট, জরজেট [ jarjēṭa, jara-jēṭa ] বি. মিহি রেশমজাতীয় ক্রেপ বস্ত্রবিশেষ। [ইং. georgette]।

জর্জেট

জর্জেট, জরজেট [ jarjēṭa, jara-jēṭa ] বি. মিহি রেশমজাতীয় ক্রেপ বস্ত্রবিশেষ। [ইং. georgette]।

জর্জরিত

জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।

জর্জর

জর্জর [ jarjara ] বিণ. জীর্ণ, অতিশয় ক্লিষ্ট (রোগজর্জর, দুঃখে জর্জর)। [সং. √ জর্জ্ + অর]। জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।

জরিমানা

জরিমানা [ jarimānā ] বি. অর্থদণ্ড, ফাইন (‘এই না বলে জরিমানা করলেন তিনি সবায়’: সু. রা.)। [আ. জুর্মানা]।

জরিপ

জরিপ [ jaripa ] বি. জমির মাপ, ক্ষেত্র পরিমাপ। [আ. জরীব]।

জরদ্গব

জরদ্গব [ jarad-gaba ] বি. ১. জরাগ্রস্ত ষাঁড়; ২. (আল.) অকর্মণ্য স্হবির লোক। [সং. জরত্ + গো + অ]।