জলাত্যয়

জলাত্যয় [ jalātyaẏa ] বি. ১. বর্ষার শেষ; ২. শরত্কাল। [সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]।

জল্লাদ

জল্লাদ [ jallāda ] বি. ১. ঘাতক; ২. প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে যে বধ করে; ৩. (আল.) অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি (লোকটা একেবারে জল্লাদ)। [আ. জল্লাদ]।

জলাতঙ্ক

জলাতঙ্ক [ jalātaṅka ] বি. যে ভাইরাসঘটিত ভয়ংকর রোগে রোগী জল দেখলেই ভয় পায়, hydrophobia, rabies. [সং. জল + আতঙ্ক]।

জলৌকা

জলৌকা [ jalaukā ] বি. জোঁক। [সং. জল + ওক (=বাসস্হান) + আ]।

জলাঞ্জলি

জলাঞ্জলি [ jalāñjali ] বি. ১. শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; ২. (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); ৩. অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]।

জলোচ্ছ্বাস

জলোচ্ছ্বাস [ jalōcchbāsa ] বি. ১. জলের স্ফীতি; ২. জোয়ার। [সং. জল + উচ্ছ্বাস]।

জলাচরণীয়

জলাচরণীয় [ jalācaraṇīẏa ] বিণ. জলচল, উচ্চবর্ণের হিন্দুরা যে নিম্নবর্ণের ছোঁয়া জল ব্যবহার করতে পারে সেই বর্ণযুক্ত। [সং. জল + আচরণীয়]।

জলসা

জলসা [ jalasā ] বি. নাচগান ইত্যাদির আসর বা বৈঠক। [আ. জল্স্অ]।

জলপাই

জলপাই [ jala-pāi ] বি. অম্লস্বাদযুক্ত আমড়ার মতো ছোট ফলবিশেষ, olive. [দেশি]।