জ জহরব্রত জহরব্রত [ jahara-brata ] বি. আত্মসম্মান রক্ষার জন্য রাজপুত রমণীদের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে বা বিষপান করে মৃত্যুবরণের ব্রত। [ফা. যহ্র + সং. ব্রত]।
জ জলাবর্ত জলাবর্ত [ jalābarta ] বি. নদী সমুদ্র প্রভৃতির জলে ঘূর্ণি, জলভ্রমি, whirpool. [সং. জল + আবর্ত]।
জ জহরকোট জহরকোট [ jahara-kōṭa ] বি. জওহরলাল নেহরু কর্তৃক ব্যবহৃত ওয়েস্টকোটের মতো ফতুয়াজাতীয় জামাবিশেষ। [জহর < জওহর + ইং. coat]।
জ জলাধার জলাধার [ jalādhāra ] বি. ১. জলাশয়; ২. জলপাত্র; ৩. জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহত্ চৌবাচ্চা, dam. [সং. জল + আধার]।