জাগ

জাগ [ jāga ] বি. কাঁচা ফল পাকাবার জন্য বা পাট পচাবার জন্য খড় পাতা প্রভৃতির চাপ (পাট জাগ দেওয়া, জাগে পাকানো)। [সং. হি. জকড়]।

জাঁদরেল

জাঁদরেল [ jāndarēla ] বি. ১. সেনাপতি; ২. মহাবীর। ☐ বিণ. ১. মাতব্বর; ২. জবরদস্ত (জাঁদরেল অফিসার); ৩. মস্ত, প্রকাণ্ড। [ইং. general]।

জিজীবিষা

জিজীবিষা [ jijībiṣā ] বি. বেঁচে থাকার ইচ্ছা। [সং. √ জীব্ + সন্ + অ + আ]। জিজীবিষু বিণ. বাঁচতে ইচ্ছুক।

জাঁকালো

জাঁকালো [ jānkālō ] বিণ. জমকালো, জাঁকজমকপূর্ণ। [বাং. জাঁক + আলো]।

জাঁকড়

জাঁকড় [ jānkaḍ ] বি. অপছন্দ হলে কেনা জিনিস ফেরত দেওয়া হবে এবং দামও ফেরত পাবে এই শর্ত (জিনিসটা জাঁকড়ে কিনেছি)। [হি. জাকড়]।

জাং

জাং [ jā ] বি. জঙ্ঘা, ঊরু। [সং. জঙ্ঘা]।

জাওলা

জাওলা [ jāōlā ] বিণ. জল থেকে তুলেও যে মাছকে জিইয়ে বা বাঁচিয়ে রাখা যায়, জিত্তল। ☐ বি. জাওলা বা জিত্তল মাছ ধরার উপযুক্ত জাল বা যন্ত্র। [বাং. তু. জিত্তল, জিয়ল]।

জাউ

জাউ [ jāu ] বি. ১. মণ্ড; খুদ বা চাল বা খুব নরম করে সিদ্ধ করে প্রস্তুত খাবার; ২. মাড়; ৩. ফেনভাত। [সং. যবাগূ]।

জলাভাব

জলাভাব [ jalābhāba ] বি. ১. জলের অভাব; ২. জলের অভাবহেতু কষ্ট। [সং. জল + অভাব]।