জাত্য

জাত্য [ jātya ] বিণ. ১. কুলীন; সদ্বংশজাত; ২. শ্রেষ্ঠ। [সং. জাতি + য]।

জিরাত

জিরাত [ jirāta ] বি. বাসের বা চাষের জমি (জমিজিরাত)। [আ. জরাআত্]।

জাতেষ্টি

জাতেষ্টি [ jātēṣṭi ] বি. সন্তানের জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠান, জাতকর্ম। [সং. জাত + ইষ্টি]।

জিরজিরে

জিরজিরে [ jira-jirē ] বিণ. অস্হিচর্মসার, অত্যন্ত কৃশ, রোগা (হাড়-জিরজিরে চেহারা)। [সং. জর্জর]।

জিয়ারত

জিয়ারত [ jiẏārata ] বি. তীর্থ বা কবর প্রদক্ষিণ (‘আসিয়াছি মাগো জিয়ারত লাগি’: নজরুল)। [আ. জিয়ারত্]।

জাতীয়

জাতীয় [ jātīẏa ] বিণ. ১. জাতিসম্বন্ধীয়, জাতিগত বহা শ্রেণিগত; ২. প্রকারবাচক (অশ্বজাতীয় প্রাণী, নানাজাতীয় ফুল); ৩. দেশীয়, জাতির প্রকৃতিগত (জাতীয় জীবন, জাতীয় আদর্শ); ৪. সমগ্র জাতির (জাতীয় সভা)। [সং. জাতি + ঈয়]। স্ত্রী. জাতীয়া।

জাতাশৌচ

জাতাশৌচ [ jātāśauca ] বি. হিন্দুমতে সন্তানের জন্মহেতু অশৌচ। [সং. জাত + অশৌচ]।

জিয়ানো

জিয়ানো [ jiẏānō ] ক্রি. ১. বাঁচিয়ে রাখা (কই মাছ জিয়ানো); ২. (বিরল) পুনর্জীবিত করা (লক্ষ্মীন্দরকে জিয়ানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জিয়া দ্র]।

জিয়া

জিয়া [ jiẏā ] ক্রি. (কাব্যে) বাঁচানো; জিয়ানো। [প্রাকৃ √ জিঅ < সং. জীব]।