জিষ্ণু

জিষ্ণু [ jiṣṇu ] বি. জয়শীল, জয়া। ☐ বি. ১. বিষ্ণু; ২. ইন্দ্র; ৩. অর্জুন। [সং. √ জি + স্নু]।

জানকী

জানকী [ jānakī ] বি. (রামায়ণে) জনকরাজার কন্যা সীতা। [সং. জনক + অ + ঈ]।

জাদ

জাদ [ jāda ] বি. চুল বাঁধার ফিতে। [দেশি]।

জিশু

জিশু [ jiśu ] বি. খ্রিস্টধর্মের প্রবর্তক, জিশুখ্রিস্ট। [ইং. Jesus]।

জাত্যভিমান

জাত্যভিমান [ jātyabhi-māna ] বি. আভিজাত্যের জন্য অর্থাত্ উঁচু বংশে জন্মের জন্য অহংকার, কুলগর্ব। [সং. জাতি + অভিমান]।

জিলাদার

জিলাদার [ jilā-dāra ] বি. জেলার শাসনকর্তা বা শাসক। [আ. জিলা + ফা. দার]।

জাত্যন্ধ

জাত্যন্ধ [ jātyandha ] বি. বিণ. জন্ম থেকেই অন্ধ, জন্মান্ধ। [সং. জাতি + অন্ধ]।

জিরানো

জিরানো [ jirānō ] ক্রি. বিশ্রাম করা (একটু জিরাতে দাও, এখানে একটু জিরিয়ে নাও)। ☐ বি. বিশ্রামগ্রহণ। [আ. জিরিয়ান্]। কথ্য জিরোনো।

জাত্যংশ

জাত্যংশ [ jātyaṃśa ] বি. ১. জাতির অংশ বা সম্বন্ধ (জাত্যংশে শ্রেষ্ঠ); ২. জন্মবংশ, কুল, গোত্র। [সং. জাতি + অংশ]।

জিরাফ

জিরাফ [ jirāpha ] বি. লম্বা গলাবিশিষ্ট আফ্রিকার সুপরিচিত তৃণভোজী পশুবিশেষ। [ইং. giraffe]।