জ জানালা জানালা [ jānālā ] বি. আলোবাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে ফাঁকা জায়গাবিশেষ, বাতায়ন, গবাক্ষ। [পো. janella]।
জ জ্যোতিষ জ্যোতিষ [ jyōtiṣa ] বি. ১. গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র, astronomy; ২. গ্রহনক্ষত্রের অবস্হান নির্ণয়পূর্বক মানুষের ভবিষ্যত্ শুভাশুভ বিচারের বিদ্যা, astrology. [সং. জ্যোতিস্ + অ]। জ্যোতিষী (-ষিন্) বিণ. বি. জ্যোতিষশাস্ত্রজ্ঞ; গনতকার।
জ জানাজা জানাজা [ jānājā ] বি. ১. মৃতের সদ্গতির জন্য প্রার্থনা; ২. সজ্জিত মৃতদেহ; ৩. মুসলমানদের অন্ত্যেষ্টি। [আ. জানাযা]।
জ জীবক জীবক [ jībaka ] বি. ১. সাপুড়ে; ২. ভৃত্য; ৩. ভিক্ষুক; ৪. কুসীদজীবী; ৫. বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]।
জ জানত জানত [ jānata ] বিণ. ক্রি-বিণ. জ্ঞাতসারে, সজ্ঞানে, জ্ঞাতে (জানতপক্ষে এমন কাজ করব না)। [সং. জ্ঞানতঃ]।
জ জিহীর্ষা জিহীর্ষা [ jihīrṣā ] বি. চুরি বা হরণ করার ইচ্ছা। [সং. √ হৃ + সন্ + অ + আ]। জিহীর্ষু বিণ. হরণ করতে ইচ্ছুক।