জ জান্তব জান্তব [ jāntaba ] বিণ. ১. জন্তুজাত (জান্তব চর্বি); ২. পশুবত্; জন্তুসম্বন্ধীয় (জান্তব চিত্কার)। [সং. জন্তু + অ]।
জ জ্যামিতি জ্যামিতি [ jyāmiti ] বি. রেখা ক্ষেত্র ঘন প্রভৃতিসম্বন্ধীয় গণিত, geometry. [সং. জ্যা (=পৃথিবী) + মিতি (পরিমাণ)]। জ্যামিতিক বিণ. জ্যামিতিশাস্ত্রসম্বন্ধীয়।
জ জানোয়ার জানোয়ার [ jānōẏāra ] বি. ১. পশু, জন্তু (বন্য জানোয়াররা এখানে জল খেতে আসে); ২. (নিন্দায়) জন্তুর তুল্য ঘৃণ্য ও মনুষ্যত্বহীন ব্যক্তি (অসভ্য জানোয়ার কোথাকার)। [ফা. জান্বর]।
জ জ্যোত্স্না জ্যোত্স্না [ jyōtsnā ] বি. চন্দ্রালোক, চাঁদের আলো, কৌমুদী, জোছনা। [সং. জ্যোতিস্ + ন + আ]।