জ জ্বালাময়ী জ্বালাময়ী [ jbālā-maẏī ] বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]।
জ জাবালি জাবালি [ jābāli ] বি. ১. ছাগল পালন করা যার বৃত্তি, অজপালক; ২. পৌরাণিক মুনিবিশেষ। [সং. অজপাল > জপাল]।
জ জাবর কাটা জাবর কাটা ক্রি. বি. ১. রোমন্হন করা; ২. (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা।
জ জ্বালামুখ জ্বালামুখ [ jbālā-mukha ] বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]।
জ জাবর জাবর [ jābara ] বি. গোরু-মোষের চর্বিতচর্বণ। [জাব দ্র]। জাবর কাটা ক্রি. বি. ১. রোমন্হন করা; ২. (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা।
জ জ্বালামুখী জ্বালামুখী [ jbālā-mukhī ] বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]।
জ জ্বালিত জ্বালিত [ jbālita ] বিণ. ১. আগুন ধরানো বা জ্বালানো হয়েছে এমন, প্রজ্বলিত; ২. দগ্ধীকৃত, ভস্মীকৃত; ৩. সন্তাপিত; ৪. উত্ত্যক্ত। [সং. √ জ্বল্ + ণিচ্ + ত]।