জাঠর

জাঠর [ jāṭhara ] বিণ. জঠরসম্বন্ধীয়। [সং. জঠর + অ]।

জিয়ন্ত

জিয়ন্ত [ jiẏanta ] বিণ. জীবন্ত, সজীব, জীবিত। [সং. জীবন্ত]।

জাগ্রত

জাগ্রত [ jāgrata ] (বাং.) বিণ. ১. জাগ্রত্, সজাগ, জেগে আছে এমন; ২. সতর্ক, সচেতন (‘জাগ্রত হে ভগবান’, জাগ্রত প্রাণ)। [< সং. জাগ্রত্]।

জিয়নকাঠি

জিয়নকাঠি [ jiẏana-kāṭhi ] বি. রূপকথায় বর্ণিত প্রাণসঞ্চারের মন্ত্রপূত কাঠিবিশেষ; বাঁচাবার উপায়বিশেষ। [বাং. জিয়ন (< সং. √ জী + বাং. অন) + কাঠি]।

জাগ্রত্

জাগ্রত্ [ jāgrat ] বিণ. ১. জেগে আছে এমন, জাগ্রত, সজাগ; ২. সতর্ক, সচেতন (সদাজাগ্রত্)। [সং. √ জাগৃ + অত্]।

জিমনাসটিকস

জিমনাসটিকস [ jimanāsa-ṭikasa ] বি. ব্যায়াম, শরীরচর্চা; ইয়োরোপীয় প্রণালীতে ব্যায়াম। [ইং. gymnastics]।

জাগর্তি

জাগর্তি [ jāgarti ] বি ১. জাগ্রত অবস্হা; জাগ্রত ভাব; ২. সচেতনতা, চেতনা; ৩. উদ্দিপনা। [সং. √ জাগৃ + তি]।

জিনিসপত্র

জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জাগরূক

জাগরূক [ jāgarūka ] বিণ. ১. জাগ্রত্, সজাগ; ২. সতর্ক, হুঁশিয়ার; ৩. অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]।

জিনিস

জিনিস [ jinisa ] বি. ১. বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই); ২. সারবস্তু (এতে জিনিস কিছু নেই)। [আ. জিন্স্]। জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।