জ জারব জারব [ jāraba ] ক্রি. (ব্রজ.) জীর্ণতাপ্রাপ্ত হয়, শুকিয়ে যায় (‘অঙ্কুর তপন-তাপে যদি জারব’: বিদ্যা.)। [জারা দ্র]।
জ জ্ঞাপক জ্ঞাপক [ jñāpaka ] বিণ. ১. যে বা যা জানায়, যে বা যা জ্ঞাপন করে; ২. দ্যোতক, ব্যঞ্জক, প্রকাশক (অর্থজ্ঞাপক); ৩. প্রচারক (সংবাদজ্ঞাপক)। [সং. √ জ্ঞা + ণিচ্ + অক]।
জ জ্ঞাপন জ্ঞাপন [ jñāpana ] বি. ১. জ্ঞাত করা, জানানো (ভাষার প্রধান কাজ জ্ঞাপন); ২. নিবেদন। [সং. √ জ্ঞা + ণিচ্ + অন]। জ্ঞাপনীয় বিণ. জ্ঞাপন করা উচিত বা করার যোগ্য এমন; নিবেদনীয়।