জ্ঞাপয়িতা

জ্ঞাপয়িতা [ jñāpaẏitā ] (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী।

জায়েজ

জায়েজ [ jāẏēja ] বিণ. বৈধ; ন্যাসসংগত। [আ. জায়েজ্]।

জ্ঞাপিত

জ্ঞাপিত [ jñāpita ] বিণ. জানানো হয়েছে এমন। [সং. √ জ্ঞা + ণিচ্ + ত]।

জায়মান

জায়মান [ jāẏa-māna ] বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান। [সং. √ জন্ + মান (শানচ্)]।

জ্ঞেয়

জ্ঞেয় [ jñēẏa ] বিণ. ১. জ্ঞাতব্য; জানার যোগ্য; ২. জ্ঞানসাধ্য, জানা যায় এমন (দুর্জ্ঞেয় রহস্য); ৩. জানতে হবে এমন। [সং. √ জ্ঞা + য]।

জায়ফল

জায়ফল [ jāẏa-phala ] বি. কষায় স্বাদের সুগন্ধ ফলবিশেষ। [সং. জাতিফল]।

জ্বাল

জ্বাল [ jbāla ] বি. ১. আগুনের তাপ বা আঁচ; ২. আগুনের তাপে গরম বা সিদ্ধ করা (দুধ জ্বাল দেওয়া, ঝোলটায় জ্বাল কম হয়েছে); ৩. অগ্নিশিখা। [সং. √ জ্বল্ + অ]।

জায়দাদ

জায়দাদ [ jāẏa-dāda ] বি. ভূ-সম্পত্তি বা তার দখলিস্বত্ব। [ফা. জাইদাদ্]।

জ্বলা

জ্বলা [ jbalā ] ক্রি. ১. পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); ২. প্রদীপ্ত হওয়া (‘সেখানে দুচোখে জ্বলে তারা’: বিষ্ণু); ৩. আলোকদান করা (বাতি জ্বলে); ৪. জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); ৫. জ্বালা করা (বুক জ্বলে গেল); ৬. অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]।

জাম্বীর

জাম্বীর [ jāmbīra ] বিণ. জামিরসম্বন্ধীয়; জামির থেকে জাত বা উত্পন্ন। [সং. জম্বীর + অ]।