জার্সি

জার্সি [ jārsi ] বি. একই দলভুক্ত খেলোয়াড়দের একইধরনের জামা। [ইং. jersey]।

জ্ঞানাঙ্কুর

জ্ঞানাঙ্কুর [ jñānāṅkura ] বি. জ্ঞানের প্রাথমিক বিকাশ বা সঞ্চার, জ্ঞানসঞ্চার। [সং. জ্ঞান + অঙ্কুর]।

জার্নাল

জার্নাল [ jārnāla ] বি. ১. সাময়িকপত্র, মাগাজিন; ২. দিনলিপিজাতীয় রচনা। [ইং. journal]।

জ্ঞানাঞ্জন

জ্ঞানাঞ্জন [ jñānāñjana ] বি. তত্ত্বজ্ঞানরূপ কাজল যার দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার দূর হয় বা তিমিররোগ নিরাময় হয় এবং সমস্ত কিছুর প্রকৃত রূপ উপলব্ধি করা যায়। [সং. জ্ঞান + অঞ্জন]।

জারিজুরি

জারিজুরি [ jāri-juri ] বি. ১. কূটবুদ্ধির প্রয়োগ; ২. দম্ভ; ৩. বাহাদুরি; ৪. প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)। [আ. জারি + বাং. জোর + ই]।

জ্ঞানাতীত

জ্ঞানাতীত [ jñānātīta ] বিণ. জ্ঞানের অতীত, জ্ঞানের দ্বারা যা লভ্য নয়। [সং. জ্ঞান + অতীত]।

জারুল

জারুল [ jārula ] বি. সুপরিচিত বড় গাছবিশেষ বা তার কাঠ। [দেশি]।

জ্ঞানী

জ্ঞানী [ jñānī ] (-নিন্) বিণ. ১. জ্ঞানবান, জ্ঞান আছে যাঁর; ২. বিবিধ শাস্ত্র সম্বন্ধে জ্ঞানসম্পন্ন; ৩. অভিজ্ঞ; ৪. তত্ত্বজ্ঞ। [সং. জ্ঞান + ইন্]।

জারিত

জারিত [ jārita ] বিণ. ১. জরানো হয়েছে এমন; ২. জীর্ণ; ৩. শোধিত। [সং. √ জৃ + ণিচ্ + ত]।

জ্ঞানেন্দ্রিয়

জ্ঞানেন্দ্রিয় [ jñānēndriẏa ] বি. যে ইন্দ্রিয়ের দ্বারা বাহ্যবিষয়ের জ্ঞান লাভ করা যায় অর্থাত্ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চেন্দ্রিয়। [সং. জ্ঞান + ইন্দ্রিয়। তু. কর্মেন্দ্রিয়়]।