জোষণ

জোষণ [ jōṣaṇa ] বি. ১. আনন্দ, হর্ষ; ২. প্রীতি; ৩. সেবা। [সং. √ জুষ্ + অন]।

জোহার

জোহার [ jōhāra ] বি. (প্রা. বাং. কাব্যে) প্রণাম; অভিবাদন। [তু. হি. জুহার্]।

জিত্তল

জিত্তল [ jittala ] বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)। ☐ বি. ১. মাছবিশেষ, শিঙি মাছ; ২. গাছবিশেষ (জিত্তলের ডাল)। [সং. জীব < জি + ওয়াল < ওল]।

জ্ঞ

-জ্ঞ [ -jña ] (সমাসের পরপদে) বিণ. বিজ্ঞ; জানে এমন (বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, রাজনীতিজ্ঞ)। [সং. √ জ্ঞা + অ]।

জি

জি [ ji ] বি. ১. সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি); ২. মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)। [হি. জীউ (সং. জীব)]।

জ্ঞাতসারে

জ্ঞাতসারে ক্রি-বিণ. ১. সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); ২. গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)।

জিউ

জিউ [ jiu ] বি. দেব, ঠাকুর (পার্শ্বনাথ জিউ)। [হি. জীউ < সং. জীব]।

জাহ্নবী

জাহ্নবী [ jāhnabī ] বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]।

জ্ঞাত

জ্ঞাত [ jñāta ] বিণ. ১. জানে এমন (আপনি জ্ঞাত আছেন); ২. বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। জ্ঞাতসারে ক্রি-বিণ. ১. সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); ২. গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)।

জাহান

জাহান [ jāhāna ] বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)। [ফা. জহান্]।