জ জিঘাংসা জিঘাংসা [ jighāṃsā ] বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক।
জ জোলো জোলো [ jōlō ] বিণ. ১. জলমিশ্রিত (জোলো দুধ); ২. জলীয়, সজল (জোলো বাতাস); ৩. জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); ৪. নীরস; ৫. অন্তঃসারশূন্য; ৬. হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]।
জ জিগীষা জিগীষা [ jigīṣā ] বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।
জ জোশ জোশ [ jōśa ] বি. ১. উদ্দীপনা, উত্সাহ (তোমার কথায় সে বেশ জোশ পেয়েছে); ২. উত্তপ্ত ভাব, উত্তাপ। [ফা. জোশ]।
জ জিগির জিগির [ jigira ] বি. ১. বিশেষ জোর; ২. অতিরিক্ত নির্বন্ধ, নির্বন্ধাতিশয়; ৩. ধুয়া; ৪. উচ্চ ধ্বনি, জোর আওয়াজ (জিগির তোলা); ৫. প্রচার; ৬. জয়োল্লাস। [ফা. জিকর]।