জোড়াতাড়া

জোড়া-তাড়া [ jōḍ়ā-tāḍ়ā ] বি. কাজ চালাবার জন্য যেকোনো রকমে জোড়া দেওয়ার, ব্যবস্হা; গোঁজামিল; জোড়াতালি। [বাং. জোড়া + (অনুগামী শব্দ) তাড়া]।

জোড়াতালি

জোড়া-তালি [ jōḍā-tāli ] বি. ১. সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনবোধে তালি দেওয়ার কাজ; ২. কোনোরকমে কাজ চালাবার মতো ব্যবস্হা, জোড়াতাড়া। [বাং. জোড়া + তালি]।

জোড়াশব্দ

জোড়া-শব্দ [ jōḍā-śabda ] বি. বিশেষ অর্থবোধ হয় এমন একই শব্দের বা প্রায় একইরকম শব্দের দ্বিত্ব, শব্দদ্বৈত-যথা গলায় গলায়। [সং. জোড়া + সং. শব্দ]।

জোতদার

জোতদার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক।

জোত

জোত [ jōta ] বি. ১. চাষের জমি; ২. কর্ষণযোগ্য ভূ-সম্পত্তি; ৩. লাঙলের সঙ্গে গোরুকে বাঁধবার দড়ি। [সং. যোত্র]। জোতদার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক।

জোত্তর

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. ১. জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); ২. সংস্হান। [সং. যোত্র]।

জোত্র

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. ১. জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); ২. সংস্হান। [সং. যোত্র]।

জোব্বা

জোব্বা [ jōbbā ] বি. বুকখোলা ও হাঁটু পর্যন্ত লম্বা ঢিলা জামাবিশেষ। [আ. জুব্বা]।

জোনাকি

জোনাকি [ jōnāki ] বি. দীপ্তিযুক্ত পোকাবিশেষ, খদ্যোত। [তু. সং. জ্যোতিরিঙ্গণ]।

জিজিয়া

জিজিয়া [ jijiẏā ] বি. মুসলমান শাসকদের দ্বারা অমুসলমান প্রজাদের উপর ধার্য করবিশেষ। [আ. জিজিয়া]।