জোকার

জোঁকার, জোকার [ jōn̐kāra, jōkāra ] বি. হুলুধ্বনি। [প্রাকৃ. জোক্কার < সং. জয়কার]।

জীর্ণা

জীর্ণা স্ত্রী. জীর্ণ। বি. জীর্ণতা।

জীর্ণ

জীর্ণ [ jīrṇa ] বিণ. ১. সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); ২. শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); ৩. জারিত (জীর্ণ লৌহ); ৪. হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. জীর্ণতা। জীর্ণদশা বি. ভগ্ন অবস্হা। জীর্ণসংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।

জোঁদা

জোঁদা [ jōn̐dā ] বিণ. অত্যন্ত টক, অতি টক স্বাদযুক্ত। [দেশি]।

জুজসেলাই

জুজসেলাই বি. ফর্মা পৃথক পৃথক সেলাই করে বই বাঁধানো।

জোখ

জোক, জোখ [ jōka, jōkha ] বি. মাপ; পাশাপাশি রেখে নেওয়া মাপ (মাপজোক, জোক নেওয়া)। [হি. √ জুখ]।

জোটেবুড়ি

জোটে-বুড়ি [ jōṭē-buḍ়i ] বি. জুজুবুড়ি, শিশুদের ভয় দেখানোর জন্য কল্পিত জটাধারিণী পিশাচীমূর্তি। [বাং. জটা + ইয়া > এ + বুড়ি]।