জ জৈব জৈব [ jaiba ] বিণ. ১. জীবসম্বন্ধীয় (জৈব উপাদান); ২. জীবজাত, প্রাণিজ। [সং. জীব + অ]। জৈবরসায়ন বি. জীবসংক্রান্ত রসায়নশাস্ত্র, organic chemistry, biochemistry.
জ জৈমিনি জৈমিনি [ jaimini ] বি. মীমাংসাদর্শনপ্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় এই বিশ্বাসে বজ্রবিদ্যুত্পাতের সময় লোকে এর নাম কীর্তন করে।
জ জগত জগত্ [ jagat ] বি. ১. পৃথিবী, ভুবন, বিশ্ব; ২. সমাজ (পশুজগত্)। [সং. √ গম্ + ক্বিপ্]। জগত্পতি, জগৎপিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর। জগত্সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী।
জ জগ জগ১ [ jaga ] বি. বিশ্ব, জগত্, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগত্]। জগ২ [ jaga ] বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]।