জেল্লা

জেল্লা [ jēllā ] বি. ঔজ্জ্বল্য, চাকচিক্য, চেকনাই (চেহারার জেল্লা, বাসনের জেল্লা)। [আ. দিলা]। জেল্লাদার বিণ. উজ্জ্বল, চকচকে।

জংলি

জংলি বিণ. ১. বুনো, বন্য; ২. অসভ্য; ৩. অমার্জিত।

জিহাদ

জেহাদ, জিহাদ [ jēhāda, jihāda ] বি. ১. বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের ধর্মযুদ্ধ; ২. ধর্মযুদ্ধ; ৩. (আল.) ধর্মীয় বা অন্য কোনো সত্ উদ্দেশ্যে যুদ্ধ প্রতিবাদ বা বিদ্রোহ। [আ. জিহাদ্]।

জেহাদ

জেহাদ, জিহাদ [ jēhāda, jihāda ] বি. ১. বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের ধর্মযুদ্ধ; ২. ধর্মযুদ্ধ; ৩. (আল.) ধর্মীয় বা অন্য কোনো সত্ উদ্দেশ্যে যুদ্ধ প্রতিবাদ বা বিদ্রোহ। [আ. জিহাদ্]।

জঙ্গল

জঙ্গল [ jaṅgala ] বি. ১. ছোট বা অগভীর বন; ২. বন, অরণ্য (জঙ্গলের পশু); ৩. আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. ১. বুনো, বন্য; ২. অসভ্য; ৩. অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত।

জেহ্ন

জেহ্ন [ jēhna ] অব্য. বিণ. (প্রা. বাং.) যেন, যেমন, যেরূপ। [বাং. যেন]।

জগৎসংসার

জগত্সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী।

জৈন

জৈন [ jaina ] বি. মহাবীর-প্রবর্তিত জিনোপাসক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. জিন + অ]।