জ জৌনপুরি জৌনপুরি [ jaunapuri ] বিণ. ১. জৌনপুরে উত্পন্ন; ২. জৌনপুর-সম্বন্ধীয়। ☐ বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [জৌনপুর + বাং. ই]।
জ জাহাঁবাজ জাহাঁবাজ [ jāhā-mbāja ] বিণ. ১. ধড়িবাজ, ধূর্ত, কূটবুদ্ধিসম্পন্ন; ২. দুর্দান্ত। [ফা. জহান্বাজ]।
জ জাহাঁপনা জাহাঁপনা [ jāhā-mpanā ] বি. ১. দুনিয়ার আশ্রয়; ২. মুসলমান নৃপতিদের সম্বোধনসূচক শব্দ। [ফা. জহান্ + পনাহ্]।
জ জ্ঞাতব্য জ্ঞাতব্য [ jñātabya ] বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]।
জ জাল্ম জাল্ম [ jālma ] বি. ১. ইতর বা নীচ লোক; ২. নিচু বংশে জাত লোক। ☐ বিণ. ১. দুর্বৃত্ত; ২. মূর্খ; ৩. নীচাশয়; ৪. ছোট বংশে জাত। [সং. জাল২. + ম]।