জ্যোতিঃপথ

জ্যোতিঃপথ বি. ১. জ্যোতিতে পূর্ণ পথ; ২. সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ।

জেনারেশন

জেনারেশন [ jēnārēśana ] বি. যুগ; প্রজন্ম; পুরুষ (নতুন জেনারেশনের ছেলেমেয়েরা)। [ইং. generation]।

জ্যোতি

জ্যোতি [ jyōti ] (-তিস্, তিঃ) বি. ১. আলোক; ২. দীপ্তি; ৩. গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); ৪. দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. ১. জ্যোতিতে পূর্ণ পথ; ২. সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. ১. জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; ২. জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. ১. গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; ২. গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় (‘জ্যোতির্ময় টিকা মলিন ললাটে’: রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. ১. রাশিচক্র; ২. জ্যোতির্মণ্ডল।

জেনেশুনে

জেনে-শুনে [ jēnē-śunē ] ক্রি-বিণ. সচেতনভাবে; বুঝেশুঝে (সে জেনেশুনেই এ কাজ করেছে)। [বাং. জানাশুনা]।

জ্যোতিষ্টোম

জ্যোতিষ্টোম [ jyōti-ṣṭōma ] বি. বৈদিক যজ্ঞবিশেষ। [সং. জ্যোতিস্ + স্তোম (=যজ্ঞ)]।

জেন্দ

জেন্দ [ jēnda ] বি. প্রাচীন পারস্যের ভাষা, Zend; জোরোয়াস্টারকৃত ধর্মশাস্ত্র ‘আবেস্তা’ র ভাষা। [ফা. জেন্দ্]।

জ্যোতিষ্ক

জ্যোতিষ্ক [ jyōtiṣka ] বি. সূর্য চন্দ্র প্রভৃতি জ্যোতির্ময় গ্রহনক্ষত্রাদি। [সং. জ্যোতিস্ + ক]।

জেব

জেব [ jēba ] বি. ১. জামার পকেট; ২. টাকাপয়সা রাখার জন্য ছোট থলি। [ফা. জেব্]।