জ্যোতির্বিদ্যা

জ্যোতির্বিদ্যা বি. ১. গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; ২. গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology.

জেদি

জেদি বিণ. একগুঁয়ে, নাছোড়বান্দা।

জ্যোতির্বেত্তা

জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. ১. জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; ২. জ্যোতিষী।

জ্যোতির্বিদ

জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. ১. জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; ২. জ্যোতিষী।

জেদ

জেদ [ jēda ] বি. জিদ, প্রচণ্ড বা প্রবল ঝোঁক, গোঁ, নাছোড়বান্দা ভাব। [আ. জিদ্দী]। জেদি বিণ. একগুঁয়ে, নাছোড়বান্দা। জেদা-জেদি বি. পরস্পর জিদ প্রকাশ; বারবার জিদ প্রকাশ।

জের টানা

জের টানা ক্রি. ১. হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; ২. পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। ☐ বি. উক্ত অর্থে।

জের

জের [ jēra ] বি. ১. আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); ২. রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. ১. হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; ২. পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। ☐ বি. উক্ত অর্থে।

জেয়

জেয় [ jēẏa ] বিণ. জয়ের যোগ্য, জেতব্য, জয়সাধ্য। (তু. বিপ. অজেয়)। [সং. √ জি + য]।