জেব্রা

জেব্রা [ jēbrā ] বি. আফ্রিকার ডোরা-কাটা ঘোড়াজাতীয় পশুবিশেষ। [ইং. zebra]।

জটিলা

জটিলা বিণ. (স্ত্রী.) ১. জটাযুক্তা; ২. দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; ৩. অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; ৪. কলহপরায়ণা; ৫. বধূদের গঞ্জনাদাত্রী। ☐ বি. শ্রীরাধিকার শাশুড়ি।

জটিল

জটিল [ jaṭila ] বিণ. ১. জটাযুক্ত; ২. জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); ৩. গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)। [সং. জটা + ইল]। জটিলা বিণ. (স্ত্রী.) ১. জটাযুক্তা; ২. দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; ৩. অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; ৪. কলহপরায়ণা; ৫. বধূদের গঞ্জনাদাত্রী। ☐ বি. শ্রীরাধিকার শাশুড়ি।

জেরবার

জেরবার [ jēra-bāra ] বিণ. নাকাল, বিপর্যস্ত (সমস্যায় সমস্যায় জেরবার হয়ে গেছে)। [ফা. যেরবার]।

জেরা

জেরা [ jērā ] বি. আদালতে কারও উক্তির সত্যাসত্য বিচারের জন্য সাক্ষীকে উকিলের কূট প্রশ্ন; উকিলের কূট প্রশ্নের মতো প্রশ্নের পর প্রশ্ন। [হি. জেরা < আ. জির্হ্]।

জটামাংসী

জটামাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ।

জেল

জেল [ jēla ] বি. ১. কারাগার, জেলখানা (জেলে যাওয়া); ২. কারাদণ্ড (জেল খাটা, জেল হওয়া)। [ইং. jail]।

জটাজূটধারী

জটাধর, জটাধারী (-রিন্), জটাজূটধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। ☐ বি. জটাধারী শিব।

জেলার

জেলার [ jēlāra ] বি. জেলের অধ্যক্ষ, কারাধ্যক্ষ। [ইং. jailor]।