জুলফি

জুলপি, জুলফি [ julapi, julaphi ] বি. ১. কানের পাশে নেমে আসা চুলের গোছা; ২. কানের পাশ থেকে গালের কিছুদূর পর্যন্ত রাখা দাড়ি। [হি. জুল্ফী < ফা. জুল্ফ্]।

জ্যেষ্ঠ

জ্যেষ্ঠ [ jyēṣṭha ] বিণ. ১. বয়সে বড়, অগ্রজ; ২. প্রবীণ, প্রাচীন (বয়োজ্যেষ্ঠ); ৩. শ্রেষ্ঠ (বর্ণজ্যেষ্ঠ)। ☐ বি. অগ্রজ ভ্রাতা। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। জ্যেষ্ঠতাত বি. জ্যাঠা। জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে। ☐ বি. ১. নক্ষত্রবিশেষ; ২. মধ্যমাঙ্গুলি; ৩. টিকটিকি। জ্যেষ্ঠাধিকার বি. জ্যেষ্ঠপুত্র হিসাবে সম্পত্তিতে অধিকার। জ্যেষ্ঠাশ্রম বি. গার্হস্থ্যজীবন। জ্যেষ্ঠী বি. টিকটিকি।

জুলপি

জুলপি, জুলফি [ julapi, julaphi ] বি. ১. কানের পাশে নেমে আসা চুলের গোছা; ২. কানের পাশ থেকে গালের কিছুদূর পর্যন্ত রাখা দাড়ি। [হি. জুল্ফী < ফা. জুল্ফ্]।

জ্যালজেলে

জ্যাল-জেলে বিণ. ১. নিষ্প্রভ, উজ্জ্বলতাহীন (জ্যালজেলে রং); ২. ফাঁকযুক্ত, ছিদ্রযুক্ত (জ্যালজেলে কাপড়)।

জ্যালজ্যাল

জ্যাল-জ্যাল [ jyāla-jyāla ] বি. নিষ্প্রভ ভাব (জ্যালজ্যাল করছে)। [দেশি]। জ্যাল-জেলে বিণ. ১. নিষ্প্রভ, উজ্জ্বলতাহীন (জ্যালজেলে রং); ২. ফাঁকযুক্ত, ছিদ্রযুক্ত (জ্যালজেলে কাপড়)।

জ্যৈষ্ঠ

জ্যৈষ্ঠ [ jyaiṣṭha ] বি. বাংলা সনের দ্বিতীয় মাস। [সং. জ্যেষ্ঠ্য + অ]।

জুলুম

জুলুম [ juluma ] বি. অত্যাচার, উত্পীড়ন; জবরদস্তি (জোরজুলুম, চাঁদার জুলুম)। [ আ. জুল্‌ম্‌ ] জুলুমবাজ বিণ. অত্যাচারী, পীড়ক। জুলুমবাজি বি. অত্যাচার, পীড়ন।

জ্যাঠামি

জ্যাঠামি বি. পাকামি, ফাজলামি, অকালপক্বতা।