জুয়ানো

জুয়ানো [ juẏānō ] ক্রি. বি. ১. জোগানো (‘কথা না জুয়ায়’); ২. উচিত বা সংগত হওয়া (‘ছাড়িতে না জুয়ায়’)। [জুয়া১ দ্র]।

জুয়েলার

জুয়েলার [ juẏēlāra ] বি. স্বর্ণকার; মণিকার। [ইং. jeweller]। জুয়েলারি বি. সোনারূপার গহনার দোকান।

জ্যেষ্ঠা

জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে। ☐ বি. ১. নক্ষত্রবিশেষ; ২. মধ্যমাঙ্গুলি; ৩. টিকটিকি।

জুরি

জুরি [ juri ] বি. আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে মনোনীত আসামির দোষ বা নির্দোষিততার বিষয়ে মতদানকারী ব্যক্তিসমষ্টি। [ইং. jury]।

জুলজুল

জুল-জুল [ jula-jula ] অব্য. বি. ১. মিটমিট বা অল্প উজ্জ্বলতার ভাব (জুলজুল করে তাকানো); ২. চকচকে ভাব। ☐ বিণ. ঈষত্ উজ্জ্বল; আশা, আনন্দ বা লোভে চকচকে (জুলজুল চোখে তাকাচ্ছে)। [দেশি]।