জুলাই

জুলাই [ julāi ] বি. ইংরেজি বছরের সপ্তম মাস। [ইং. July]।

জুলি

জুলি [ juli ] বি. ১. ছোট নালা; ২. অগভীর ও অপ্রশস্ত খাত; ৩. মাটি খুঁড়ে সাজানো সারি সারি চুল্লি। [দ্রা. জোলি ?-তু জলপ্রণালী]।

জুলু

জুলু [ julu ] বি. দক্ষিণ আফ্রিকার বানটু জাতিবিশেষ বা তাদের ভাষা। [ইং. Zulu]।

জ্যাঠা

জ্যাঠা [ jyāṭhā ] বি. জ্যেষ্ঠতাত, পিতার অগ্রজ, বাবার বড় ভাই। ☐ বিণ. (বিদ্রূপে বা তিরস্কারে) অকালপক্ব বা ফাজিল (জ্যাঠা ছেলে)। [সং. জ্যেষ্ঠতাত]। জ্যাঠাইমা দ্র জেঠিমা। জ্যাঠামশাই বি. জ্যাঠা, বাবার বড় ভাই। জ্যাঠামি বি. পাকামি, ফাজলামি, অকালপক্বতা।

জুষ্ট

জুষ্ট [ juṣṭa ] (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]।

জূট

জূট [ jūṭa ] বি. ১. সমূহ, রাশি; ২. চূলের ঝুঁটি (জটাজূট); ৩. কেশবন্ধন। [সং. √ জূট্ + অ]।