ছক

ছক [ chaka ] বি. ১. দাবা পাশা ইত্যাদি খেলার ঘর; ২. নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল। [দেশি]। ছক কাটা ক্রি. বি. ১. রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; ২. (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)। ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়। ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)।

ছেদ্য

ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)।

ছেদনীয়

ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)।

ছেদিত

ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।

ছেদন

ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)।

ছেদ

ছেদ [ chēda ] বি. ১. ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); ২. বিরাম (বৃষ্টির ছেদ নেই); ৩. ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); ৪. দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ছেদক বিণ. ছেদনকারী। ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)। ছেদবি. ছেদনের অস্ত্র। ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।

ছুঁত

ছুঁত, ছুঁত্ [ chun̐ta, chun̐t ] বি. ১. স্পর্শ; স্পর্শদোষ; ২. খুঁত; ৩. অশৌচ। [হি. ছুত < সং. √ ছুপ্]। ছুঁতমার্গ বি. ১. তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; ২. ছোঁয়াছুঁয়ির বিচার।

ছিরি

ছিরি [ chiri ] বি. (মূলত কথা) ১. শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); ২. ধরন (কথার ছিরি দেখ); ৩. বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ। [সং. শ্রী]। ছিরিছাঁদ বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)।