ছর্রা

ছটরা, ছর্রা [ chaṭarā, charrā ] বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে। [ইং. shot + বাং. রা]।

ছটরা

ছটরা, ছর্রা [ chaṭarā, charrā ] বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে। [ইং. shot + বাং. রা]।

ছটফটানি

ছটফটানি বি. অস্হিরতা, আকুলতা; উদ্বেগ।

ছটফটানো

ছটফটানো ক্রি. ছটফট করা। ☐ বি. উক্ত অর্থে।

ছটফট

ছটফট [ chaṭa-phaṭa ] বি. ১. অস্হিরতা আকুলতা উদ্বেগ প্রভৃতির ভাব; ২. আইঢাই আনচান বা ধড়ফড় অবস্হা (গরমে বা ব্যথায় ছটফট করা)। [দেশি]। ছটফটানো ক্রি. ছটফট করা। ☐ বি. উক্ত অর্থে। ছটফটানি বি. অস্হিরতা, আকুলতা; উদ্বেগ। ছটফটে বিণ. অস্হির, চঞ্চল।

ছক্কা

ছক্কা১ [ chakkā ] বি. সবজি দিয়ে রাঁধা ব্যঞ্জনবিশেষ, ছোঁকা। [দেশি]। ছক্কা২ [ chakkā ] বি. ১. ছয় ফোঁটা চিহ্নিত তাস; ২. (ক্রিকেট ইত্যাদিতে) ছয় (ছক্কা হাঁকিয়েছে)। [বাং. ছয়-তু. সং. ষট্ক]।

ছকা

ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)।

ছক বাঁধা

ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়।

ছক কাটা

ছক কাটা ক্রি. বি. ১. রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; ২. (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)।