ছাগ

ছাগ [ chāga ] বি. ছাগল, অজ। [সং. √ ছো + গ]। বি. (স্ত্রী.) ছাগী। ছাগবাহন বি. অগ্নিদেব।

ছাগলাদ্য ঘৃত

ছাগলাদ্য ঘৃত — নপুংসক ছাগ অর্থাত্ খাসির চর্বিতে প্রস্তুত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ।

ছাগল

ছাগল [ chāgala ] বি. শিং ও ছোট লেজবিশিষ্ট তৃণভোজী এবং রোমন্হক পশুবিশেষ, অজ, ছাগ। [সং. ছগল + অ]। ছাগলাদ্য ঘৃত — নপুংসক ছাগ অর্থাত্ খাসির চর্বিতে প্রস্তুত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। স্ত্রী. ছাগলী।

ছাওয়ানো

ছাওয়ানো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ছাওয়া

ছাওয়া [ chāōẏā ] বি. ক্রি. ১. আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে); ২. বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ছাহ্ (< সং. √ ছদ্) + আ]। ছাওয়ানো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ছাইভস্ম

ছাইভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু।

ছাই ফেলতে ভাঙা কুলো

ছাই ফেলতে ভাঙা কুলো — অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন।