ছাড়া
ছাড়া [ chāḍā ] ক্রি. ১. ত্যাগ করা (সংসার ছাড়বে); ২. পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); ৩. যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); ৪. মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); ৫. দূর হওয়া (জ্বর ছেড়েছে); ৬. অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); ৭. উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); ৮. ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); ৯. শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); ১০. জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); ১১. ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); ১২. স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); ১৩....
ছাঁদা
ছাঁদা [ chān̐dā ] ক্রি. ১. বেষ্টন করা, জড়ানো; ২. বাঁধা, দোহনকালে গরুর পিছনের দুই পা দড়ি দিয়ে বাঁধা (গরু ছাঁদার দড়ি); ৩. ফাঁদা, পত্তন করা (বাড়ি ছাঁদা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ☐ বি. ১. বেষ্টন (বাঁধাছাঁদা); ২. বন্ধন; ৩. নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু কাপড়ে বেঁধে নিয়ে যায় (ছাঁদা বাঁধা)। [বাং. ছাঁদ (=বন্ধন) + বাং. আ]।