গ গাফিলি গাফিলতি, গাফিলি [ gāphilati, gāphili ] বি. ১. অমনোযোগ, অবহেলা (তোমার গাফিলাতির জন্যই আমার এই ক্ষতি হল); ২. কুঁড়েমি। [আ. গফ্লত্]।
গ গাফিলতি গাফিলতি, গাফিলি [ gāphilati, gāphili ] বি. ১. অমনোযোগ, অবহেলা (তোমার গাফিলাতির জন্যই আমার এই ক্ষতি হল); ২. কুঁড়েমি। [আ. গফ্লত্]।
গ গান্ধর্ব গান্ধর্ব [ gāndharba ] বিণ. ১. গন্ধর্বসম্বন্ধীয়; ২. গন্ধর্ব প্রথায় অর্থাত্ পরস্পরের প্রতি অনুরক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুসারে সম্পাদিত (গান্ধর্ব বিবাহ)। [সং. গন্ধর্ব + অ]।
গ গান গান [ gāna ] বি. ১. কণ্ঠসংগীত; ২. সংগীত (আমি গান ভালোবাসি); ৩. গীতিকবিতা, কবিতা; ৪. গীতাভিনয় (পালাগান); ৫. সুমধুর ধ্বনি (পাখির গান)। [সং. √গৈ + অন]। ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান। চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান। গানের দল বি. পেশাদারি গায়কের দল।
গ গাদন গাদন [ gādana ] বি. ১. ঠেসেঠুসে ভরা; ঠাসা; ২. (কৌতু.) প্রহার (যা গাদন দেওয়া হয়েছে!)। [গাদা২ দ্র]।
গ গাদ গাদ [ gāda ] বি. তরল পদার্থের যে ময়লা উপরে ভেসে ওঠে; কাইট, শিটা, তলানি। [তু. হি. গর্দা < সং. কর্দ]। গাদ কাটা ক্রি. বি. গাদ বা ময়লা পরিষ্কার করা, ময়লা বার করা।