গ গুজব গুজব [ gujaba ] বি. ১. জনরব, মুখে মুখে রটে-যাওয়া কথা; ২. ভিত্তিহীন প্রচার, মিথ্যা রটনা (ওসব গুজবে কান দিয়ো না)। [আ. গওয, হি. গুজফ্]। গুজব ওঠা ক্রি. বি. গুজবের সৃষ্টি হওয়া। গুজব ছড়ানো, গুজব রটা ক্রি. বি. ১. গুজব প্রচারিত হওয়া ; ২. গুজব প্রচার করা।
গ গুগগুলু গুগগুল, গুগগুলু [ guga-gula, guga-gulu ] বি. বৃক্ষবিশেষ ও তার সুগন্ধি নির্যাস। [সং. √গুজ্ + ক্বিপ্ =গুগ; √গুড়্ +ক=গুল]।
গ গুগগুল গুগগুল, গুগগুলু [ guga-gula, guga-gulu ] বি. বৃক্ষবিশেষ ও তার সুগন্ধি নির্যাস। [সং. √গুজ্ + ক্বিপ্ =গুগ; √গুড়্ +ক=গুল]।
গ গালিচা গালিচা [ gālicā ] বি. কার্পেট, পশুলোমে প্রস্তুত আবরণ বস্ত্রবিশেষ, ঘরের মেঝেতে পাতবার শৌখিন ফরাশবিশেষ। [ফা. গালীচা]।