গালচে

গালচে, গালসি [ gālacē, gālasi ] বি. ঠোঁটের কোণ, কশ। [দেশি]।

গাম্ভারি

গামার১, গাম্ভারি [ gāmāra, gāmbhāri ] বি. গাম্ভারি গাছ বা তার কাঠ (গামার কাঠ)। [সং. গাম্ভারিকা]।

গামার

গামার১, গাম্ভারি [ gāmāra, gāmbhāri ] বি. গাম্ভারি গাছ বা তার কাঠ (গামার কাঠ)। [সং. গাম্ভারিকা]। গামার২ [ gāmāra ] বিণ. ১. গোঁয়ার; ২. গেঁয়ো, গ্রাম্য। [হি. গঁওয়ার]। -গামী (-মিন্) বিণ. গমনকারী, গমনশীল (দ্রুতগামী, দিল্লিগামী ট্রেন)। [সং. √গম্ + ইন্]। স্ত্রী. -গামিনী।

গাবানো

গাবানো ক্রি. গাবা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

গাবা

গাবা১ [ gābā ] ক্রি. ১. কলঙ্কযুক্ত করা বা হওয়া; ২. নৌকায় গাবের কষ লাগানো। [বাং. গাব + আ]। গাবানো১ ক্রি. গাবা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। গাবা২ [ gābā ] বি. (আঞ্চ.) ১. গর্ভ; ২. গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)। ☐ ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা। গাবা৩ [ gābā ] ক্রি. ১. গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; ২. বিনা কাজে গল্পগুজব করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)। [< সং. গর্ব + বাং. আ]। গাবানো২ ক্রি. গাবা। ☐ বি. উক্ত অর্থে।

গাদা বন্দুক

গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক।

গাদানো

গাদানো ক্রি. বি. ১. ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?); ২. জোর করে খাওয়ানো।

গাদা

গাদা১ [ gādā ] বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)। [< গ্রা. বাং. গাঁত (=গাত্র)]। গাদা২ [ gādā ] ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা। ☐ বি. গাদন। ☐ বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন। [হি. √গাদ + বাং. আ]। গাদানো ক্রি. বি. ১. ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?); ২. জোর করে খাওয়ানো। গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক। গাদা৩, গাদি [ gādā, gādi ] বি. ১. স্তূপ (খড়ের গাদা); ২. রাশি, ভিড় (বইয়ের গাদা)। [হি. গদ্দা]। গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু। গাদাগাদি বি....