গালে লাগা

গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা।

গালে চূনকালি

গালে চূনকালি – শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ।

গালে চড়

গালে চড় – জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)।

গালমন্দ

গালমন্দ বি. গালাগালি, কটু কথা বলা, কটুকাটব্য।

গাল

গাল১ [ gāla ] বি. গালি, গালাগালি (কথায় কথায় গাল দেয়)। [বাং. গালি]। গালমন্দ বি. গালাগালি, কটু কথা বলা, কটুকাটব্য। গাল খাওয়া ক্রি. বি. গালি শোনা। গাল পাড়া ক্রি. বি. গালি দেওয়া। গাল২ [ gāla ] বি. ১. কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; ২. মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় – জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূনকালি – শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া...

গালা

গালা১ [ gālā ] বি. লাক্ষা, লা, জতু। [দেশি]। গালা২ [ gālā ] ক্রি. ১. গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; ২. ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; ৩. বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]।

গালসি

গালচে, গালসি [ gālacē, gālasi ] বি. ঠোঁটের কোণ, কশ। [দেশি]।