ক্ষ

ক্ষণজন্মা

ক্ষণজন্মা (-ন্মন্)–বিণ.  ১. শুভ মুহূর্তে জাত;  ২. ভাগ্যবান; ৩. অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)।
ক্ষ

ক্ষণচর

ক্ষণচর–বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী।
ক্ষ

ক্ষণ

ক্ষণ–বি.  ১. কালের অংশবিশেষ, এক মুহূর্তের ১২ ভাগের এক ভাগ, ৪ মিনিট;  ২. অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়);  ৩. সময় (বহুক্ষণ আগে);  ৪. বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]।

গয়রহ

বগয়রহ, গয়রহ [ bagaẏaraha, gaẏaraha ] (আদালতি ভাষা) অব্য. ইত্যাদি, প্রভৃতি (‘আসামী ফরিয়াদী সাক্ষী সাবুদ গয়রহ’: সু.রা.)। ☐ বি. 1 অন্য সকল ব্যক্তি; 2 সমুদয়, আর সমস্ত। [ফা. বগয়রহ্-তু. আ. গায়রহ্]।