ক্ষ

ক্ষূমা

ক্ষূমা [ kṣūmā ] বি. ১. শণ; ২. অতসী; ৩. মসিনা, তিসি। [সং. √ ক্ষু + ম + আ]। বিণ. ক্ষৌম।
ক্ষ

ক্ষুভিত

ক্ষুভিত [ kṣubhita ] বিণ. ১. ক্ষুব্ধ; বিচলিত; ২. আলোড়িত করা হয়েছে এমন। [সং. √ক্ষুভ্ + ণিচ্ + ত]। স্ত্রী. ক্ষুভিতা।
ক্ষ

ক্ষুব্ধ

ক্ষুব্ধ [ kṣubdha ] বিণ. ১. বিচলিত; ২. আলোড়িত (‘ক্ষুব্ধ শাখার আন্দোলনে’: রবীন্দ্র); ৩. ক্ষুণ্ণ, দুঃখিত (তার আচরণে ক্ষুব্ধ হয়েছি)  [সং. √ ক্ষুভ্ + ত]। স্ত্রী. ক্ষুব্ধা।
ক্ষ

ক্ষূপ

ক্ষূপ [ kṣūpa ] বি. ১. বহু ক্ষুদ্র শাখাবিশিষ্ট ছোট গাছ; ২. শ্রীকৃষ্ণ ও সত্যভামার পুত্র। [সং. √ ক্ষু + প]।
ক্ষ

ক্ষুন্নিবৃত্তি

ক্ষুন্নিবৃত্তি, ক্ষুন্নিবারণ [ kṣunnibāraṇa, kṣunnibṛtti ] বি. ক্ষুধার শান্তি, আহারের ফলে ক্ষুধার উপশম; ভোজন। [সং. ক্ষুত্ + নিবারণ, নিবৃত্তি]।
ক্ষ

ক্ষুন্নিবারণ

ক্ষুন্নিবারণ, ক্ষুন্নিবৃত্তি [ kṣunnibāraṇa, kṣunnibṛtti ] বি. ক্ষুধার শান্তি, আহারের ফলে ক্ষুধার উপশম; ভোজন। [সং. ক্ষুত্ + নিবারণ, নিবৃত্তি]।
ক্ষ

ক্ষুধাতুর

ক্ষুধাতুর, ক্ষুধার্ত–বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ক্ষুধাতুরা। ক্ষুধানিবৃত্তি, ক্ষুধাশাস্তি–বি. আহার করে ক্ষুধা দূর করা। ক্ষুধান্বিত–বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ক্ষুধামান্দ্য–বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ক্ষুধাসঞ্চার–বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিতা–বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতা। দুষ্টক্ষুধা–বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা।