ক্ষ

ক্ষৌম

ক্ষৌম [ kṣauma ] বি. ১. শণ বা শণবস্ত্র. linen; ২. পট্টবস্ত্র, রেশমি কাপড়। ☐ বিণ. ১. শণের তৈরি; ২. রেশমি। [সং. ক্ষুমা + অ]
ক্ষ

ক্ষেত্রী

ক্ষেত্রী [ kṣētrī ] (-ত্রিন্) বি. ১. ক্ষেত্রের মালিক; ২. স্বামী, পতি। [সং. ক্ষেত্র + ইন্]।
ক্ষ

ক্ষুরপ্র

ক্ষুরপ্র [ kṣurapra ] বি. অর্ধচন্দ্রের মতো বাঁকানো অস্ত্রবিশেষ, খুরপা বা খুরপি। [সং. ক্ষুর + √ পৃ + অ]।
ক্ষ

ক্ষুরী

ক্ষুরী (-রিন্)–বি. ১. নাপিত; ২. ক্ষুরযুক্ত পশু।
ক্ষ

ক্ষুরধার

ক্ষুরধার–বিণ. ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট; সুতীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)।
ক্ষ

ক্ষুর

ক্ষুর [ kṣura ] বি. চুলদাড়ি কামাবার ছুরি বা অস্ত্রবিশেষ। (খুর দ্র)। [সং. √ ক্ষুর্ + অ]। ক্ষুরকর্ম–বি. ক্ষুর দিয়ে চুল বা দাড়ি কামানো, খেউরি। ক্ষুরধার–বিণ. ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট; সুতীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)। ক্ষুরী (-রিন্)–বি. ১. নাপিত; ২. ক্ষুরযুক্ত পশু।