খাপ্পা

খাপ্পা [ khāppā ] বিণ. ক্ষিপ্ত, অত্যন্ত ক্রুদ্ধ (অল্পেই এক খাপ্পা হয়ে ওঠ কেন?)।  [ফা. খাফা]।

খাপরেল

খাপরেল বি. ১. খোলায় ছাওয়া ঘর; ২.  খোলা।

খাপরা

খাপরা [ khāparā ] বি. ১. ভাঙা কলসি মাটির হাঁড়ি ইত্যাদির টুকরো; ২. ঘর  ছাওয়ার খোলা (খাপরার চাল)। [সং. খর্পর]।

খাপচি

খাপচি [ khāpaci ] বি. চিমটি, খামচি (খাপচি কাটছ কেন?)। [দেশি]।

খাপি

খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।

খাপানো

খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো;  খাপি করা।

খাপা

খাপা ক্রি. ১.  খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; ২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে  যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

খাপছাড়া

খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন,  অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)।

খাপ

খাপ [ khāpa ] বি. ১. অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); ২.  কোষ, আধার (চশমার খাপ); ৩. মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); ৪. ঘনত্ব, ঠাসবুনন  (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [< ফা. খাম্]। খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন,  অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. ১.  খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; ২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে  যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো;  খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।

খাণ্ডারনি

খাণ্ডারনি, খাণ্ডারি  বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা।