খাণ্ডারি

খাণ্ডারি, খাণ্ডারনি  বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা।

খাণ্ডার

খাণ্ডার [ khāṇḍāra ] বিণ. কলহপ্রিয়, ঝগড়াটে। [দেশি]। খাণ্ডারি, খাণ্ডারনি  বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা।

খানেজাদ

খানেজাদ [ khānē-jāda ] বি. ১. ভৃত্য; ২. দাসীপুত্র। [ফা.  খান-এ-জাদ]।

খানেক

খানেক [ khānēka ] বিণ. প্রায় এক, একের কাছাকাছি (মিনিটখানেক, সেরখানেক)। [বাং. খান + এক]।

খানিক

খানিক [ khānika ] ক্রি-বিণ. অল্পসময়, কিছুক্ষণ (খানিক দাঁড়াও)। ☐ বিণ.  অল্প, কিছু, কতক (খানিকক্ষণ)। [< সং. ক্ষণ]।

খানি

খানি [ khāni ] আদরার্থে খানা১-এর রূপভেদ (‘মুখখানি তার পড়ে মনে’: রবীন্দ্র;  নাতনির মুখখানি দেখে সব ভুলে গেলাম)।

খানা

খানা১ [ khānā ] অব্য. টুকরো, খণ্ড, খান (‘একখানা দিলে নিমেষ ফেলিতে  তিনখানা করে আনে’: রবীন্দ্র); সংখ্যা-পরিমাণ, সংখ্যামাত্র (পাঁচখানা); বস্তু বা বিষয়ের  নির্দেশকবিশেষ (বইখানা দাও)। [সং. খণ্ড]। খানা২ [ khānā ] বি. গর্ত, খাদ, ছোট জলাশয় (গাড়িটা খানায় পড়েছে,  খানাখন্দ দেখে গাড়ি চালিয়ো)। [পো. cana]। খানাখন্দ, খানাখোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি। খানা৩ [ khānā ] বি. স্হান, কক্ষ বা গৃহ (ডাক্তারখানা, গোসলখানা)। [ফা.  খানা (=বাড়ি)]। খানাতল্লাশ, খানাতল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান। [ফা. খানা + আ. তলাশা]। খানা৪ [ khānā ] বি. ১. মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার  (আজ কোথায় খানা খাবে?); ২. ভোজ (খানাপিনা ভালোই...

খানাতল্লাশি

খানাতল্লাশি, খানাতল্লাশ বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।

খানাতল্লাশ

খানাতল্লাশ, খানাতল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।