খাবি খাওয়াঁ
খাবি খাওয়াঁ ক্রি. বি. ১. বাধাপ্রাপ্ত নিশ্বাস গ্রহণের জন্য শেষ চেষ্টা করা; ২. (আল.) বিপদ থেকে উদ্ধার পাবার জন্য প্রাণপণ চেষ্টা করা।
খাবল
খাবল [ khābala ] বি. ১. হাতের খাবায় যতটা নেওয়া যায় (এক খাবল ভাত); ২. থাবা; কামড় (বাঘটা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে খাবল দিল)। [সং. কবল]। খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ☐ ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)। খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। ☐ বিণ. খাবল দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ☐ ক্রি. খাবল দেওয়া।