খ খুচরা খুচরা, খুচরো [ khucarā, khucarō ] বিণ. ১. ছোট ছোট ও বিবিধ (খুচরো কাজ, খুচরো খরচ); ২. ভাঙানো (খুচরো টাকা)। ☐ বি. টাকার ভাঙানি; ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা < সং. ক্ষুদ্র]।
খ খুঙি খুঙি, খুঙ্গি [ khuṅi, khuṅgi ] বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার) ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]।
খ খুঙ্গি খুঙ্গি, খুঙি [ khuṅgi, khuṅi ] বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার) ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]। খুঙ্গিপুঁথি বি. খুঙ্গি ও তার ভিতরের পুঁথি।
খ খুচখাচ খুচখাচ [ khuca-khāca ] বি. ১. ছোটখাটো বা তুচ্ছ জিনিস বা ব্যাপার; ২. তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া (ওদের মধ্যে খুচখাচ তো লেগেই আছে)। [দেশি]।
খ খুক খুক [ khuka ] অব্য. অনুচ্চ কাশির শব্দ। [দেশি]। খুকখুক অব্য. ক্রমাগত অনুচ্চ কাশির শব্দ। খুকখুকানি বি. ক্রমাগত অনুচ্চ কাশি (ও ঘর থেকে সারারাত দাদুর খুকখুকানির শব্দ এসেছে)।
খ খুঁয়ে খুঁয়ে বিণ. মোটা কাপড় বোনে এমন অর্থাত্ সূক্ষ্ম বস্ত্র বয়নে অক্ষম (‘খুঁয়ে তাঁতি হয়ে দাও তসরেতে হাত’: ভা. চ.)।