খুড়ো

খুড়ো, খুড়া [ khuḍō, khuḍā ] বি. কাকা, পিতৃব্য পিতার কনিষ্ট ভাই;  কাকার তুল্য ব্যক্তি। [সং. খুল্ল (তাত)।

খুড়তুতো

খুড়তুতো  বিণ. খুড়োর বা কাকার সন্তান এমন সম্পর্কিত (খুড়তুতো ভাই)।

খুড়ি

খুড়ি বি. (স্ত্রী.) কাকি, কাকার স্ত্রী।

খুটুরখাটুর

খুটুরখাটুর, খুটুরমুটুর [ khuṭura.khāṭura, khuṭura.muṭura ]  বি. অব্য ক্রমাগত মৃদু খুটখুটি শব্দ (তখন থেকে কী খুটুরমুটুর করে চলছ ?) [দেশি]।

খুটুরমুটুর

খুটুরমুটুর, খুটুরখাটুর [ khuṭura.muṭura, khuṭura.khāṭura ]  বি. অব্য ক্রমাগত মৃদু খুটখুটি শব্দ (তখন থেকে কী খুটুরমুটুর করে চলছ ?) [দেশি]।

খুটখুট

খুটখুট অব্য.  ক্রমাগত ‘খুট’-আওয়াজ।

খুঞ্চি

খুঞ্চি [ khuñci ] বি. বারকোশ। [ফা. খঞ্জহ] খুঞ্চিপোষ বি. খুঞ্চির ঢাকনা বা  আবরণ।

খুজলি

খুজলি [ khujali ] বি. ১. খোস; ২. চুলকানি। [হি. খুজ্লি]।

খুচরো

খুচরো, খুচরা [ khucarō, khucarā ] বিণ. ১. ছোট ছোট ও বিবিধ  (খুচরো কাজ, খুচরো খরচ); ২. ভাঙানো (খুচরো টাকা)। ☐ বি. টাকার ভাঙানি;  ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা < সং.  ক্ষুদ্র]।