খুনোখুনি

খুনোখুনি, খুনাখুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি;  রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ।

খুনাখুনি

খুনাখুনি, খুনোখুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি;  রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ।

খুন হওয়া

খুন হওয়া ক্রি. বি. ১. নিহত হওয়া; ২.  (আল.) আকুল হওয়া।

মাথায় খুন চাপা

মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত  উত্তেজিত হওয়া।

খুন

খুন [ khuna ] বি. ১. হত্যা; ২. রক্ত (‘জালিমের বুকে বেয়ে খুন ঝরে’  নজরুল)। ☐ বিণ. আকুল (‘শুনিয়া গবু ভাবিয়া হল খুন’): রবীন্দ্র)। [ফা. খুন]।  মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত  উত্তেজিত হওয়া। খুন করা ক্রি. বি. হত্যা করা। খুন হওয়া ক্রি. বি. ১. নিহত হওয়া; ২.  (আল.) আকুল হওয়া। খুনাখুনি, খুনোখুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি;  রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ। খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা  অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। ☐ বি. ওইরকম লোক।

খুড়শ্বশুর

খুড়শ্বশুর, খুড়াশ্বশুর বি.  শ্বশুরের কনিষ্ঠ ভাই। স্ত্রী. খুড়শাশুড়ি, খুড়াশাশুড়ি।

খুড়াশ্বশুর

খুড়াশ্বশুর, খুড়শ্বশুর বি.  শ্বশুরের কনিষ্ঠ ভাই। স্ত্রী। খুড়াশাশুড়ি, খুড়শাশুড়ি।